23 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মধ্যপ্রাচ্যে উত্তেজনার বড় উৎস ইসরায়েল: কাতারের আমির

মধ্যপ্রাচ্যে উত্তেজনার বড় উৎস ইসরায়েল: কাতারের আমির


বিএনএ, বিশ্বডেস্ক : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে অস্থিতিশীলতা এবং উত্তেজনা বিরাজ করছে তার প্রধান উৎস হচ্ছে ইসরায়েল।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দখলদার ইসরায়েল সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীলতা বিরাজ করবে।

শনিবার (১৬ জুলাই) সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় অনুষ্ঠিত আমেরিকা-আরব শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় একথা বলেছেন কাতারের আমির।

ওই সম্মেলনে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা বিস্তারের উপায় নিয়ে কথা হয়।

শেখ তামিম বলেন, ইসরায়েলি অবৈধ বসতি নির্মাণ, পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের জনসংখ্যায় পরিবর্তন আনার ইসরায়েলি প্রচেষ্টা এবং গাজা উপত্যকার ওপর অবরোধ দিয়ে রাখা এই অঞ্চলের উত্তেজনার মূল কারণ।

কাতারের আমির ফিলিস্তিনি জনগণের জন্য একটি সঠিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনি ইস্যুটি আরব এবং মুসলমান জনগণের কাছে মৌলিক বিষয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির নেতারা; মিশর, ইরাক এবং জর্দানের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা