28 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক এমপি জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক এমপি জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার-১ আসন চকরিয়ার সাবেক এমপি জাফর আলমকে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত। বুধবার (১৮ জুন) আদালতের বিচারক মো.আনোয়ারুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নেওয়া হয়। এনিয়ে আদালত চত্বর ও আশপাশের অন্তত অর্ধ কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় যৌথবাহিনীর পক্ষ থেকে। এসময় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী জাফর আলমের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে জাফর আলমকে আদালতে আনা হলে চকরিয়ার বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী জাফর আলমের ফাঁসির দাবিতে মিছিল করে।

আদালত সূত্র জানায়, বিগত ৫ আগষ্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয় পুলিশের পক্ষ থেকে। সেসব মামলার শুনানি করা হয় আজ বুধবার। এ সময় আদালতের বিচারক মো.আনোয়ারুল কবির শুনানি শেষে চকরিয়া ও পেকুয়ার ৭ মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তন্মধ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় সর্বোচ্চ চারদিন ও সর্বনিম্ন দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলাগুলোর মধ্যে চকরিয়া থানার ৫টি ও পেকুয়া থানার ২টি মামলা রয়েছে। তন্মধ্যে ছয়টি হত্যা ও একটি বিস্ফোরণ আইনের মামলা রিমাণ্ড মঞ্জুর করা হয়।

আদালতের শুনানি চলাকালে জাফর আলমের পক্ষে শুনানি করেন বিপুল সংখ্যক আইনজীবী। এ সময় রাষ্ট্রপক্ষে তথা জাফর আলমের বিপক্ষে শুনানিতে অংশ নেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন। এই তথ্য নিশ্চিত করেছেন এপিপি মঈন উদ্দিন-ই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা