28 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের আকাশে ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয়েছে : আইডিএফ

ইরানের আকাশে ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয়েছে : আইডিএফ


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, তাদের একটি ড্রোন ইরানে ভূপাতিত হয়েছে।

আইডিএফ-এর একজন মুখপাত্র বলেন, “একটি অভিযানের সময় বিমান বাহিনীর দূরনিয়ন্ত্রিত একটি ড্রোনকে লক্ষ্য করে সারফেস-টু-এয়ার মিসাইল (ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) ছোড়া হয়।”

“ড্রোনটি ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়েছে। এতে কোনও প্রাণহানি ঘটেনি এবং এতে থাকা কোনো তথ্য ফাঁস হওয়ারও আশঙ্কা নেই,” তিনি আরও জানান।

এর আগে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, আজ সকালে ইরানের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি অত্যাধুনিক হেরমেস ড্রোন ভূপাতিত করেছে।

তবে এটা নিশ্চিত হওয়া যায়নি যে, আইডিএফ যে ড্রোনের কথা বলেছে এবং ইরানের গণমাধ্যমে যে ড্রোনটির কথা বলা হয়েছে, তা একই কি না। তবে উভয় পক্ষের বর্ণনায় মিল রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত