26 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ডিবি হেফাজতে মারা যাওয়া আলালের ময়নাতদন্ত সম্পন্ন

ডিবি হেফাজতে মারা যাওয়া আলালের ময়নাতদন্ত সম্পন্ন

ডিবি হেফাজতে মারা যাওয়া আলালের ময়নাতদন্ত সম্পন্ন

বিএনএ, ঢাকা: রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যাওয়া আলাল উদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রোববার (১৮ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. তৌহিদা বেগম।

তারপর মরদেহ মর্গ থেকে বুঝে নেন ভাই আব্দুল মান্নান দেওয়ান। বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি আলাল উদ্দিনের মরদেহ গ্রহণ করেন।

ঢামেক সূত্রে জানা গেছে, মৃত আলালের ডান পা ও ডান হাতে ব্যান্ডেজ করা ছিল। মৃত্যুর কারণ জানার জন্য হার্ট, লাঙ্ক হিস্ট্রোপ্যাথলোজিতে ও ভিসেরা সংরক্ষণ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর তুরাগে ফাতেমা আক্তার মুক্তা নামে এক নারী খুনের ঘটনায় ওই বাড়ির কেয়ারটেকার আলাল উদ্দিনকে (৫০) আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ১০ জুন আদালতকে জানিয়ে তাকে প্রথমে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৬ জুন নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। ওইদিন রাতেই ফোনে স্বজনদের জানানো হয় তিনি মারা গেছেন।

আলালের স্বজনদের অভিযোগ, বাসা থেকে তাকে সুস্থ অবস্থায় নিয়ে গিয়েছিল ডিবি। তাদের নির্যাতনেই আলাল মারা গেছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী