বিএনএ ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতীতে উজানের পানিতে নিখোঁজ হওয়ার ১৩ ঘন্টা পর দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুন) সকাল ৬টার দিকে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে আছেন, ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে আবুল কালাম (৩৩)।
স্থানীয় ইউপি সদস্য জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে ভেসে যান। শনিবার সকাল ৬টার দিকে ওই এলাকার শেষপ্রান্তে পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে যান। শনিবার ভোরে বাগেরভিটা এলাকার বিলের পানিতে থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
বিএনএ/ এ আর
![]()

