27 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » খাতুনগঞ্জে বেশি দামে মসলা বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

খাতুনগঞ্জে বেশি দামে মসলা বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

খাতুনগঞ্জে বেশি দামে মসলা বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: দেশের ভোগ্যপণ্যের প্রধান বাজার খাতুনগঞ্জে মসলার বাজারে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় বেশি দামে মসলা বিক্রিসহ নানা অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

তিনি জানান, দুপুরে খাতুনগঞ্জে বেশি দামে মসলা বিক্রি, মূল্যতালিকা না রাখা, মূল্যতালিকা হালনাগাদ না থাকা, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৬টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর ও পরিদর্শক মো. বেলাল।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩