বিএনএ,ঢাকা: রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শাখায় আগুন লেগেছে। শনিবার (১৮ মে) সকাল পৌনে ১১টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শাহজাহান শিকদার জানান, চারতলা ভবনটির দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে কারওয়ান বাজারে একটি টিনশেড ঘরে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিএনএ নিউজ/রেহানা/এইচ.এম।
![]()

