26 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাউজানে ঋণের টাকা দিতে ব্যর্থ বৃদ্ধের আত্মহত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগে গনকটুলী এলাকার একটি বাসা থেকে রাকিবুল হাসান রাফি (২১) নামে এক বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত রাফি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহাদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খবর পেয়ে গনকটুলীর একটি বাসার পঞ্চম তলা থেকে বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃতের পরিবারের বরাতে এ পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘গতকাল রাতে ওই যুবক খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পরে সকালে নিজ রুমে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে জানা গেছে,  তিনি বিষন্নতায় ভুগছিলেন। তবে কী বিষয় নিয়ে বিষন্নতায় ভুগছিলেন সে ব্যাপারে কিছু জানাতে পারেনি পরিবার। তবে  ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!