23 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চাচাকে পিটিয়ে হত্যা করলো ভাতিজা

চাচাকে পিটিয়ে হত্যা করলো ভাতিজা

গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে বাঁশ কাটায় আজিজুল হক ঢালী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে ভাতিজা নাজিম উদ্দিন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১ টার দিকে গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের ভুষভুষিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ঢালী ওই এলাকার মৃত আব্দুল বারেক ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ দিন যাবত নিহত আজিজুল হক ঢালীর সঙ্গে তার ভাতিজা নাজিম উদ্দিন ও ভাই এমদাদ ঢালীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে ভাতিজা নাজিম উদ্দিন ঢালী বাঁশ কাটতে যায়। এতে বাঁধা দেন চাচা আজিজুল হক ঢালী। এসব নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা আজিজুল হক ঢালীকে ভাতিজা নাজিম উদ্দিন লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎকরা আজিজুল হক ঢালীকে মৃত ঘোষণা করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি রাজু আহমেদ বলেন, এই ঘটনার পর দুই নারীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, এই ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা