28 C
আবহাওয়া
৯:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর ছাত্রের মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর ছাত্রের মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর ছাত্রের মরদেহ উদ্ধার

বিএনএ, রাঙামাটি: নিখোঁজের ২০ ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট এলাকায় কর্ণফুলী নদী থেকে সিরাজুল সালেহিন আকিব (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৮টায় উপজেলার হাদি টিলা আনসার ক্যাম্প এলাকার কর্ণফুলী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

আকিব চট্টগ্রাম পোর্ট সিটি ইউনিভার্সিটির বিবিএ ফ্যাকাল্টির প্রথম বর্ষে অধ্যয়নরত ছিল। তার পিতা সহিদুল ইসলাম বাবু ই এমডি-১ ফিটার পদে কাপ্তাই পিডিবিতে কর্মরত।

জানা যায়, বুধবার (১৭ মে) দুপুর ১টায় ওই শিক্ষার্থী বিউবো হাদি টিলা এলাকার কর্ণফুলী নদীতে বন্ধুদের নিয়ে গোসল করতে গিয়ে ঝড়ো হাওয়ায় পানিতে তলিয়ে যায়।

কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো.আব্দুল কাইয়ুম জানান, সকালে নদী থেকে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীনুর রহমান মিয়া জানান, আকিব এবং তার তিন বন্ধু কাপ্তাই প্রজেক্ট’র হাদিটিলা এলাকার কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে হঠাৎ ঝড়ো হাওয়ার সম্মুখীন হয়। ওইসময় তিন বন্ধু নদীর পাড়ে উঠতে পারলেও আকিব নদীর পানিতে তলিয়ে যায়। ২০ ঘণ্টা পর নিখোঁজ ছাত্র আকিবের মরদেহ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় বিউবো প্রশাসন বা লোকাল প্রতিনিধির বিবেচনায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু