23 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরার কোটবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির করুণ মৃত্যু হয়েছে। এঘটনার পর থেকে হাতির মালিক পলাতক রয়েছেন। বুধবার (১৭ মে) দুপুর পৌনে ২ টার দিকে উত্তরা পূর্ব থানার কোটবাড়ি এলাকায় রেললাইনে এই দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিমানবন্দর রেলস্টেশন (জিআরপি) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মো.আকবর আলী।

তিনি জানান, বুধবার দুপুর পৌনে ২ টার দিকে উত্তরা পূর্ব থানার কোটবাড়ি এলাকার ঢাকা- ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের রেললাইনের পশ্চিম পাশ দিয়ে এক সঙ্গে দু’টি হাতি নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি (মাহুত)। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির চট্টলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি হাতি সজোরে ধাক্কা খায়। এতে হাতিটি শরীরে ও পায়ে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়।

তিনি বলেন, এ সময় অন্য অক্ষত একটি হাতিসহ হাতির মালিক (মাহুত) কৌশলে পালিয়ে যায়। পরে ঢাকা রেলওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুগ ঘটনাস্থলে পৌঁছে রেল বিভাগের ভেকু দিয়ে হাতিটি উদ্ধার করে রেলপথের দুই লাইনের মাঝখানে রেখে দেয়।

তিনি আরও জানান, শুনেছি হাতির মালিকের বাড়ি সিলেটে। বর্তমানে মাহুত গাজীপুরের মীরের বাজারে বসবাস করে আসছিল। নিহত হাতিটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তবে, হাতিটির মালিকের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। রাত পৌনে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হাতিটি ঘটনাস্থলের পাশে পড়ে রয়েছে।

তবে, দুর্ঘটনার পর থেকে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওই রেল কর্মকর্তা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার