32 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

রাশিয়া

বিশ্ব ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে এ হামলা চালানো হয়। খবর: আল-জাজিরা

হামলার পর দেশটির পক্ষ থেকে মিত্রদের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তার জন্য নতুন করে আবারও আহ্বান জানানো হয়েছে।

বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চেরনিহিভ শহরের বহুতল ভবন গুড়িয়ে গেছে। এমনকি শহরে চলাচল করা যানবাহনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো হয়।

চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র অলেক্সান্ডার লোমাকো বলেন, স্থানীয় সময় সকাল ৯টার পর শহরের একটি ব্যস্ততম অংশে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর লোকজন বাস থেকে নেমে নিরাপদ স্থানে যেতে ছুটতে থাকে। আহতদের চিকিৎসায় জরুরি পরিষেবা এবং চিকিত্সকরা ঘটনাস্থলে ছুটে আসেন।

এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন যদি পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পেত এবং যদি রাশিয়ার সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো দৃঢ় পদক্ষেপ নিত তাহলে এ হামলার ঘটনা ঘটতো না।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫