23 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কারাগারে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ

কারাগারে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ

কারাগারে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ

বিএনএ, ঢাকা: নতুন অথবা পুরাতন যে কোনো কারাগার সংস্কার করলে সেখানে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

একনেক সভায় ১১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, প্রত্যেক নতুন অথবা পুরাতন কারাগার সংস্কার করলে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে করে এক কোর্ট থেকে অন্য কোর্টে আসামি আনা-নেওয়ার ঝামেলা থাকবে না।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী