26 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে গিয়াস ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারে গিয়াস ডাকাত গ্রেপ্তার


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে সাবেক ওসি প্রদীপের সোর্স ও কুখ্যাত ডাকাত দলের প্রধান গিয়াস উদ্দিনকে অবৈধ অস্ত্র,গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) রাত ১১ টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

এর আগে সোমবার হ্নীলা পশ্চিম রঙ্গিখালী শীলের জিরি পাহাড়ের ঢালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক গিয়াস উদ্দিন (৩৯) ওই এলাকার গুরা মিয়ার পুত্র।

টেকনাফ থানার ওসি হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় ।এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ১টি ওয়ান শুর্টারগান,২রাউন্ড রাবার কার্তুজ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা ও অন্যান্য ধারায় ৯টি মামলা রয়েছে।

টেকনাফ থানার ওসি আরও জানান, আটককৃত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ গিয়াস ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক পৃথক ধারায় নিয়মিত মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের