23 C
আবহাওয়া
৪:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মেয়াদবিহীন পণ্য বিক্রি করায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদবিহীন পণ্য বিক্রি করায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদবিহীন পণ্য বিক্রি করায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: জিলাপি, বিরিয়ানি, বুরিন্দা, বেগুনিসহ বিভিন্ন খাদ্যপণ্যে মেশানোর জন্য অননুমোদিত রং এবং মেয়াদবিহীন মোড়কজাত পণ্য বিক্রি করায় ৮ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

রোববার (১৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এবং রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।এপিবিএন, ৯ এর সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, রিয়াজউদ্দিন বাজারের গিয়াস সওদাগরের দোকানকে নকল চেরি (রং দেওয়া করমচা) বিক্রি করায় ২ হাজার টাকা জরিমানাসহ সব চেরি ধ্বংস করা হয়। শাহ মজিদিয়া স্টোরকে অননুমোদিত রং, উৎপাদন-মেয়াদ বিহীন মোড়কজাত আটা, বৈধ আমদানিকারক বিহীন বিদেশি পণ্য বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানাসহ রং জব্দ করা হয়েছে। এছাড়া রিয়াজউদ্দিন বাজারের ইব্রাহিম স্টোরকে অননুমোদিত রং সংরক্ষণ করায় ৪ হাজার টাকা, সাতকানিয়া স্টোরকে হাইড্রোজ বিক্রি করায় ৪ হাজার টাকা, বাচ্চু স্টোরকে নকল চেরি ও অননুমোদিত রং বিক্রি করায় ৪ হাজার টাকা জরিমানাসহ নকল চেরি, হাইড্রোজ ও রং জব্দ করা হয়েছে।

কোতোয়ালী থানার ফলমণ্ডির ফারিয়া স্টোরকে অপরিচ্ছন্ন জায়গায় খেজুর সংরক্ষণ করায় ৫ হাজার টাকা, সেনবাগ ফার্মকে খুচরা মূল্য ও অন্যান্য তথ্য প্রদান না করে খেজুর মোড়কজাত ও বিক্রি করায় ১০ হাজার টাকা, মামা-ভাগিনা খেজুরের দোকানকে অননুমোদিত এনার্জি ড্রিংক বিক্রি করায় ৩ হাজার টাকা জরিমানাসহ সব এনার্জি ড্রিঙ্ক ধ্বংস করা হয়।

অভিযানকালে ভোক্তাসাধারণের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিক্রেতাদের মাস্ক পরতে, ক্রেতাদের মাস্ক পরার পাশাপাশি নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় এবং প্রতারিত হলে অধিদফতরের হট লাইন নম্বরে (১৬১২১)  অভিযোগ জানাতে অনুরোধ করা হয়।  জনস্বার্থে তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে