26 C
আবহাওয়া
৭:৩০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় ১০২ জনের মৃত্যুর রেকর্ড

করোনায় ১০২ জনের মৃত্যুর রেকর্ড

করোনায় আরও ৫৬ জনের প্রাণহানি

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২ জন। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। টানা তৃতীয় দিনের মত করোনায় শতাধিক মৃত্যু হলো। এর আগে শনিবার ও শুক্রবার ১০১ জন করে মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৩৮৫ জন।

রোববার (১৮ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও তিন হাজার ৬৯৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক শুন্য ছয় শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০২ জনের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৩ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৬৩ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ১২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ১৪ হাজার ৯৩৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫১ লাখ ৭০ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ