18 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়া

বিএনএ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এফ এম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার শরীরে জ্বর সামান্য বেড়েছে। তবে এই মুহূর্তে হাসপাতালে নেয়ার প্রয়োজন নেই। ফুসফুসে সামান্য সংক্রমণ থাকলেও, ভালো আছেন তিনি। আপাতত বাসাতেই তার চিকিৎসা চলবে।

শনিবার (১৭ এপ্রিল) রাতে গুলশানে বেগম জিয়ার বাসায় তার সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর এই চিকিৎসক আরো বলেন,যে কোনো সময় প্রয়োজন হলে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি রয়েছে।

গত ১১ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিএনপি চেয়ারপারসন এর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়৷ তার বাসার আরো ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

গত বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন হাসপাতাল থেকে বাসভবনে ফেরার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যান রিপোর্ট অনেক ভালো অবস্থানে। তার রিপোর্টে যেটা পাওয়া গেছে তা অত্যন্ত মার্জিন পর্যায়ে আছে, যেটাকে মাইনর হিসেবে ধরা যায়। তার করোনার উপসর্গ খুবই কম।

বিএনএনিউজ২৪/এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা