20 C
আবহাওয়া
৪:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আরসা’র প্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জে গ্রেপ্তার

আরসা’র প্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জে গ্রেপ্তার


বিএনএ, নারায়নগঞ্জ : আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এর মধ্যে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার আতাউল্লাহসহ ৬ জনকে মঙ্গলবার (১৮ মার্চ) আদালতে হাজির করা হলে আদালত তাদের ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৬ মার্চ মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধানসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন।

মঙ্গলবার (১৮ মার্চ) তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাকি তিন নারী সদস্য ও এক শিশুকে একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা