32.2 C
আবহাওয়া
১০:৪০ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে আল্লাহ তাআলার ৯৯ নামের স্থাপত্য

ফেনীতে আল্লাহ তাআলার ৯৯ নামের স্থাপত্য

ফেনীতে আল্লাহ তাআলার ৯৯ নামের স্থাপত্য

ফেনী প্রতিনিধি: ফেনী পৌরসভার নান্দনিক সৌন্দর্যের মধ্যে আরও একটি সংযোজন হল আল্লাহ তাআলার ৯৯ টি নাম সম্বলিত ইসলামিক স্থাপত্য । রবিবার(১৭ মার্চ) শহরের মিজান রোড়ের মাথায় ইসলামিক স্থাপত্য উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ সময় চত্বরটির নাম করণ করা হয় শান্তি চত্বর। এমন দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করে সংসদ সদস্য বলেন, মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন হয়। সে ময়দানের সম্মুখে আল্লাহর নাম সম্বলিত এ শান্তি চত্ত্বর নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি বলেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান আমাদের জন্য এ সব আবেগের। এমন ভাস্কর্য পৃথীবীর কোথাও নেই। এ প্রথম ফেনীতে এটি স্থাপন হয়েছে। ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী আমরা শান্তিতে থাকতে চাই।

এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক স্থাপত্যটি নির্মাণ করা হয়েছে। মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসূলের নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকে এই ইসলামিক স্থাপত্য স্থাপনের পরিকল্পনা গ্রহন করি। এ গুলো দেখে মানুষ যাতে আল্লাহ ও রাসূলের এবং ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে।

এ ছাড়াও ফেনী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইসলামিক স্থাপত্য মাধ্যমে শহরকে সু-প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে কাজ করছি। আশা করছি শহরের আরো জন গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ইসলামিক নিদর্শন স্থাপনের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি এখান থেকে আরো বেশি উন্মোচিত হবে। এ ছাড়াও ভাস্কর্যটি উপরে চারটি এলইডি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। যার মাধ্যমে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম ও সাংস্কৃতিক প্রোগ্রাম প্রচার করা হবে বলে জানান তিনি।

পৌর সভার সূত্রে জানা যায়, ২ মাসে এর কাজ সমাপ্তি করেন নিউ স্মার্ট জেনারেল সার্ভিস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান, এই স্থাপত্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে। এ সময় ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, প্যানেল মেয়র জয়নাল আবেদিন লিটন হাজারী, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান, ১২ নং কাউন্সিলর হারুন মজুমদার, ১৬ নং ওয়ার্ড কাউর্সিলর বাহার উদ্দিন বাহার, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কহিনুর আলম রানা, ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ খান, ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুল্লাহ, কোর্ট মসজিদেন খতিব মাওলাসা মীর হোসেন, বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএম নিজাম উদ্দিন, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ