29 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » আওয়ামী লীগের আলোচনাসভা আজ

আওয়ামী লীগের আলোচনাসভা আজ


বিএনএ, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে আজ আলোচনাসভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত শনিবার (১৬ মার্চ) জাতির পিতার ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। ওইদিন ক্ষমতাসীন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও সারা দেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগ। পাশাপাশি সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীসহ দলের কেন্দ্রীয় নেতারা।

পরে সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দিবসটিকে ঘিরে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল ছাড়াও শিশু সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন সরকারপ্রধান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট