20 C
আবহাওয়া
৬:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা, আমির হামজা বাদ

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা, আমির হামজা বাদ

আমির হামজা

বিএনএ, ঢাকা : স্বাধীনতা পুরস্কারে মনোনীত মো. আমির হামজার (মরণোত্তর) পুরস্কার বাতিল করেছে সরকার।মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার(১৮ মার্চ) তার নাম বাদ দিয়ে পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা প্রকাশ করেছে।

তার বিরুদ্ধে ৪৪ বছর আগে সংঘটিত একটি হত্যা মামলা ছিল। ১৯৭৮ সালে মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। মামলার রায়ে আমির হামজাসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

প্রকাশিত তালিকায় মো. আমির হামজার নাম বাদ দিয়ে ওই তালিকার বাকি ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।

স্বাধীনতা পুরস্কার-২০২২ তালিকায় আমির হামজার নাম থাকায় এ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনা তৈরি হয়।এর পরেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আজ তার নাম বাতিলের সিদ্ধান্ত জানানো হলো।

নতুন ঘোষণা অনুযায়ী পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন— স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, প্রয়াত মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং প্রয়াত সিরাজুল হক।

চিকিৎসাবিদ্যায় পুরস্কার পাচ্ছেন, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম, স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।গবেষণা ও প্রশিক্ষণে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই)।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা