18 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারতকে ‘অতীত কবর’ দেওয়ার আহ্বান পাক সেনাপ্রধানের

ভারতকে ‘অতীত কবর’ দেওয়ার আহ্বান পাক সেনাপ্রধানের


বিএনএ ডেস্ক:ইসলামাবাদ ও নয়াদিল্লিকে ‘অতীত কবর দিয়ে’ পারস্পরিক সহযোগিতার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া। ইসলামাবাদে এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানিয়েছেন।

গত মাসে অপ্রত্যাশিতভাবেই দুই দেশ সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের পক্ষে এই মন্তব্য এলো।

আলোচনার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা ভারতের জন্য কতো বড় বোঝা তা জানান জেনারেল বাজওয়া। আঞ্চলিক সংঘাত অবসানে ওয়াশিংটন ভূমিকা রাখছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেছেন, ‘আমরা অনুভূব করছি, এখন অতীতকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তবে আমাদের প্রতিবেশীকে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে, বিশেষ করে ভারত অধিকৃত কাশ্মীরে।’

ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীর আধাআধি করে দখলে রেখেছে। তবে দুই দেশই কাশ্মীরের পূর্ণ দখল দাবি করছে। এর ফলে কাশ্মীর নিয়েই প্রতিবেশী দেশ দুটির অধিকাংশ সংঘাতের ঘটনা ঘটে।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা