27 C
আবহাওয়া
৫:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সিএসইতে সূচকের বড় পতন

সিএসইতে সূচকের বড় পতন

সিএসইতে সূচকের পতন

বিএনএ,চট্টগ্রাম: সপ্তাহের শেষ কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষ হয়েছে সূচকের বড় পতনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৫০ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির কোম্পানির শেয়ার দর।

এই দিন সিএসইতে ২৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৮৬ লাখ টাকার।

অপরদিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৮৪ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকা। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৬০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ