30 C
আবহাওয়া
৮:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মার্চের মধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে হবে হজযাত্রীদের

মার্চের মধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে হবে হজযাত্রীদের

হজযাত্রী

বিএনএ, ঢাকা : নিবন্ধিত হজযাত্রীদের মার্চের মধ্যে করোনার প্রথম ডোজ এবং মে’র মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, যারা হজে যেতে নিবন্ধন করেছেন তাদের মধ্যে ৪০ বছরের নিচে ৪,৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫,৮৭৩ জন। এর মধ্যে ৪০ বছরের বেশি বয়সী যারা তাদের অগ্রিম প্রস্তুতি হিসেবে করোনার টিকা নিতে হবে।

এছাড়া টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, এজেন্সির নাম উল্লেখ থাকবে। এর আগে, হজে যেতে হলে করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে।

উল্লেখ্য, করোনার ভ্যাকসিন না নেওয়া কাউকে হজ করার অনুমতি দেবে না সৌদি সরকার।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা