28 C
আবহাওয়া
৫:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শাহ আমানত বিমানবন্দরে ৭৩৫ কার্টন সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে ৭৩৫ কার্টন সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে ৭৩৫ কার্টন সিগারেট জব্দ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে এয়ার এরাবিয়া ফ্লাইটে আসা দুই যাত্রী ও অজ্ঞাত আরেক যাত্রীর কাছ থেকে অবৈধভাবে নিয়ে আসা ৭৩৫ কার্টন ইজি গোল্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছেন বিমানবন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সিগারেটগুলো জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, দুই যাত্রীর কাছ থেকে ২৪৫ কার্টন করে মোট ৪৯০ কার্টন সিগারেট পাওয়া যায়। আর বাকি ২৪৫ কার্টন কোন যাত্রী নিয়ে এসেছে সেটার তদন্ত চলছে। জব্দ করা সিগারেটগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এসব সিগারেটের কাস্টমস শুল্ক ও আনুমানিক বাজারমূল্য জানাতে পারেননি তিনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা