25 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাজিলের নতুন কোচের নাম ঘোষণা

ব্রাজিলের নতুন কোচের নাম ঘোষণা


বিএনএ, স্পোর্টস ডেস্ক: গেপ গার্দিওলা, জিনেদিন জিদান, লুইস এনরিকে, কার্লো আনচেলত্তি ও হোসে মরিনহো। ব্রাজিলের নতুন কোচ হিসেবে শোনা যায় হাই প্রোইফল কোচদের নাম। কিন্তু এদের কাউকেই পাচ্ছে না কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। তাই কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা তিতের শূন্যস্থান পূরণে ভিন্নপথে হাঁটলো তারা। আপাতত অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিয়েছে সিবিএফ।

আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য নতুন কোচ হিসেবে র‌্যামন মেনেজসের নাম ঘোষণা করেছে সিবিএফ। কয়েক দিন আগে লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি।

এ নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি বলেন, র‍্যামন মেনেজেস বিশেষ অভিবাদন প্রাপ্য। সে অনেক সম্ভাবনাময় একজন কোচ। আমরা জাতীয় দলে নতুন এবং সাহসী ধারণার অনেক লোক চাই। সে আমাদের অনূর্ধ্ব-২০ দলকে আমাদের সমস্ত বৈশিষ্ঠ নিয়ে আধুনিক পদ্ধতিতে খেলতে সাহায্য করেছে।

৫০ বছর বয়সী এই কোচ তার ফুটবল ক্যারিয়ারে খেলেছেন মিডফিল্ডার হিসেবে। এছাড়া ব্রাজিলের কন্টাগেমে জন্ম নেওয়া মেনেজেস জাতীয় দলের জার্সিতে খেলেছেন ছয়টি ম্যাচ, যেখানে একটি গোলের দেখা পেয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবে মেনেজেসের ক্যারিয়ার এত সমৃদ্ধ না হলেও কোচ হিসেবে বেশ অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা