27 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সেন্টমার্টিন সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত কাছিম

সেন্টমার্টিন সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত কাছিম


বিএনএ, কক্সবাজার : সেন্টমার্টিন সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি মৃত কাছিম। কাছিমটির শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে । এতে দুর্গন্ধ বাতাসের সাথে ছড়িয়ে পড়ছে চারদিকে। এতে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ। কাছিমটির ওজন ৩০-৩৫ কেজি, দৈর্ঘ্য সাড়ে তিন ফিট ও প্রস্থ আড়াই ফিট।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে কাছিমটি সৈকত তীরে ভেসে আসে।

স্থানীয়রা বলছেন, কাছিমটি আজ থেকে এক সপ্তাহ আগে সমুদ্রে মারা গেছে। হয়তো মাছ ধরার কোনো জালে আটকা পড়ে জাছিমটি মারা যায়।

ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক লোকমান তাজ বলেন, কাছিমটি হয়তো এক সপ্তাহ আগে সমুদ্রে মারা যায়। পরে আজ শুক্রবার সন্ধ্যায় ভেসে আসে। কাছিমটির শরীর পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে পর্যটকরা হাঁটতে পারছেনা সৈকতে।

এবিষয়ে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাফিজুর রহমান জানান, আমি লোক পাঠাচ্ছি কাছিমটি উদ্ধার করার জন্য । উদ্ধার করে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে কিভাবে কাছিমটি মারা গেল।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের