31 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ফিরে এলেন শাকিব-বুবলি

ফিরে এলেন শাকিব-বুবলি

বুবলি

বিনোদন ডেস্ক: ফের দেখা যাবে শাকিব খান ও বুবলীকে এক সঙ্গে।নতুন একটি সিনেমাতে জুটি বাঁধবেন তারা।

২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করে যাত্রা শুরু করেন ঢালিউডের এই নায়িকা বুবলী। একের পর এক সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি। কিন্তু হঠাৎ করে আড়ালে চলে যান বুবলী। এ সময়ের মধ্যে নানান কথা প্রচার হয় তাকে নিয়ে। তবে এবার ফিরছেন শাকিব খানকে সঙ্গে নিয়ে।

জানা গেছে, নতুন সিনেমার জন্য শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন বুবলী। আবারো তার ক্যারিয়ারে নতুন সিনেমা যুক্ত হওয়ার খবর মিডিয়াপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে। তার নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। এটি পরিচালনা করবেন নাটক ও বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ তপু খান। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এর আগে ‘যদি একদিন’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে পরিচালক তপু খান জানান, ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং হবে ২০ মার্চ থেকে। টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হবে ক্যামেরার কাজ।’

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যান শবনম বুবলী।

বিএনএনিউজ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮