26 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থান


বিএনএ, ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। রোববার (১৮ জানুয়ারি) লেনদেনে অংশ নেয় ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। লেনদেনকৃত কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৯০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার।

ডিএসইতে মোট লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা ছিল ১৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮৫টি। এতে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৭৪ কোটি ৯ লাখ ২২ হাজার ৪০ টাকা।

ডিএসইতে আজ ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৭৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৫,০৩৫ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ২৬ দমমিক ৪২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,৯৩৯ দশমিক ১৪ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১,০০৯ দশমিক ৩৯ পয়েন্টে পৌঁছেছে।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৌফিকা ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক ও বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- এপেক্স ট্যানারি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রহিমা ফুড, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ফ্যামিলি টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত, মেঘনা সিমেন্ট, এমবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, নূরানী ডাইং, পিএইচপি প্রথম মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, এআইবিএল প্রথম ইসলামি মিউচ্যুয়াল ফান্ড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ