29 C
আবহাওয়া
৬:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বান্দরবানে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বান্দরবানে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, বান্দরবান: বান্দরবানের আলীকদমে ডাম্প ট্রাকচাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার চকরিয়া-লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলটি চকরিয়া থেকে আলীকদম যাচ্ছিল।

নিহতরা হলেন- ওই এলাকার চেয়ারম্যান পাড়ার মো. মাসুকের ছেলে মো. বেলাল (৩০), চট্টগ্রামের মনু মিস্ত্রি কলোনি এলাকার মনু মিস্ত্রির ছেলে সৈয়দ আমিন (৪৫) এবং বাজার পাড়ার মো. মিন্টুর ছেলে মো. মিনহাজ (১৮)।

এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ ও দমকল বাহিনীর লোকজন গিয়েছেন। মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আলীকদম থানার উপ-পরিদর্শক মো. শাকিল জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে চকরিয়া থেকে তিনজন মোটরসাইকেল আরোহী আলীকদম যাওয়ার পথে তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ডাম্পারটি সেখান থেকে পালিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ