18 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মসজিদের দানবাক্সের টাকা চুরি

বোয়ালখালীতে মসজিদের দানবাক্সের টাকা চুরি

বোয়ালখালীতে মসজিদের দানবাক্সের টাকা চুরি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে গেছে চোর। উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে হযরত আব্দুল কাদের জিলানী (রা.) জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. ইকবাল হোসেন বলেন, গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় চোরের দল মসজিদের বাইরের স্টোর রুমে তালা ভেঙে প্রবেশ করে। তারা স্টোর রুমে ঢুকে পাকা দানবাক্সের তালা ভেঙে দানের টাকা নিয়ে গেছে।

প্রতিমাসে দানবাক্স খোলা হয় জানিয়ে তিনি আরও বলেন, গত ১০-১৫ দিন আগে দানবাক্স খোলা হয়েছিল। দানবাক্সে ২-৩ হাজার টাকার মতো পড়েছে হয়তো এই কয়দিনে। চুরির ঘটনায় আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা