25 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তান সীমান্তে ইরানি কর্ণেলকে গুলি করে হত্যা

পাকিস্তান সীমান্তে ইরানি কর্ণেলকে গুলি করে হত্যা

পাকিস্তান সীমান্তে ইরানি কর্নেলকে গুলি করে হত্যা

বিএনএ বিশ্বডেস্ক : এবার পাকিস্তান-ইরান সীমান্তে হোসেইন আলী জাওয়ানফার নামে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্ণেলকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) ইরানের প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে ‘সন্ত্রাসীদের’ গুলিতে তিনি নিহত হন।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য নিশ্চিত করেছে।

সুন্নি মুসলিমদের চরমপন্থি গ্রুপ জইশ আল-আদল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এছাড়া কর্ণেল জাওয়ানফারের দুই দেহরক্ষীকেও হত্যা করেছে বলে দাবি করেছে জইশ আল-আদল।

এর আগে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পঞ্জগুর গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়। ওই হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় পাকিস্তান। তাতে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে, যাদের সবাই বিদেশি নাগরিক বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী।

ইরানে হামলার পর এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণরূপে সম্মান করে পাকিস্তান। আমাদের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা, যা নিয়ে কোনো আপস করা যায় না।

বিবৃতির শেষ ভাগে বলা হয়েছে, ইরান একটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং পাকিস্তানের জনগণ ইরানের জনগণের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করে। সন্ত্রাসবাদের হুমকিসহ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সবসময় সংলাপ ও সহযোগিতার ওপর জোর দিয়েছি এবং যৌথ সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবো।

এদিকে মঙ্গলবার চালানো হামলার জেরে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। একইসঙ্গে তেহরান থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে ইসলামাবাদ। এশিয়ার এ দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে।

বিএনএ/ ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা