23 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মদসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার

বোয়ালখালীতে মদসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার

বোয়ালখালীতে মদসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ১১০ লিটার চোলাই মদসহ রুস্তম আলী (৫০) নামে ৫ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুস্তম আলী ওই এলাকার শ্রীপুর মুছার বাপের বাড়ীর মৃত নুর হোসেনের ছেলে।

এ সময় তার কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ১১০ লিটার চোলাই মদ জব্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, রুস্তম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, রুস্তমের বিরুদ্ধে এর আগেও ৫টি মামলা রয়েছে। এর মধ্যে রাউজান থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ১টি, বোয়ালখালী থানায় ৩টি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা এবং ১টি চুরিসহ চাঁদাবাজির ধারায় মামলা রয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার