26 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গতবছর যাতায়াতে উবার ব্যবহার করেন ৬০ লাখ মানুষ

গতবছর যাতায়াতে উবার ব্যবহার করেন ৬০ লাখ মানুষ

উবারে যাতায়াত

বিএনএ,ঢাকা: রাইডশেয়ারিং প্রতিষ্ঠান উবারের জনপ্রিয়তা ও ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতবছর(২০২৩) তিন লাখেরও বেশি চালক অন্তত একবার হলেও উবার অ্যাপের মাধ্যমে আয় করেছেন। এই সময়ে উবারে যাতায়াত করেছেন ৬০ লাখের বেশি মানুষ।

প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, সবচেয়ে বেশি ট্রিপ বুক হয়েছে গগতবছরের ডিসেম্বরের ২১ ও ২৮ তারিখ। অর্থাৎ এই দুই দিন সবচেয়ে বেশি মানুষ উবার ব্যবহার করেছেন।

গত বছর বাংলাদেশে উবারের মাধ্যমে যাত্রীরা মোট সাড়ে ১৭ কোটি কিলোমিটার দেশের ভিতরে ভ্রমণ করেছেন। মে মাস ছিল উবার ট্রিপের জন্য সবচেয়ে জনপ্রিয় মাস, আর শনিবার ও শুক্রবার ছিল সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় দিন।

এ ছাড়া, অধিকাংশ দিন দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে সবচেয়ে বেশি রাইড বুকড করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ হয়েছে, ২০২৪ বাংলাদেশি গ্রাহকদের জন্য অগ্রিম রাইড বুকিং ফিচার চালু করা হয়েছে। এ ফিচারের ফলে গ্রাহকরা চাইলে তাদের ভ্রমণের ৩০ মিনিট থেকে ৩০ দিন আগে পর্যন্ত অগ্রিম রাইড বুক করতে পারবেন।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ