26 C
আবহাওয়া
১১:০২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তি পেলেন বিএনপির সালাম-এ্যানি

মুক্তি পেলেন বিএনপির সালাম-এ্যানি


বিএনএ, ঢাকা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক  আব্দুস সালাম এবং বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পেয়েছেন। দেড় মাস কারাবাসের পর বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা।

তাদের ফুলেল শুভেচ্ছা জানাতে কারাফটকে উপস্থিত ছিলেন দলটির নেতা-কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন। আহত হন অনেকে। ওইদিন সংঘর্ষ চলাকালে প্রথমে এ্যানিকে গ্রেফতার করা হয়। এরপর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মহানগর নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী