23 C
আবহাওয়া
১১:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবির ডাস্টবিনে মিললো নবজাতকের মরদেহ

ঢাবির ডাস্টবিনে মিললো নবজাতকের মরদেহ

নবজাতকের কি দোষ!

বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ শেখ রাসেল টাওয়ারের সামনে একটি ডাস্টবিন থেকে নবজাতক কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি শহীদ শেখ রাসেল টাওয়ারের নিচে একটি ডাস্টবিনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নবজাতককে কে বা কারা ডাস্টবিনে রেখে গেছে, বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা