20 C
আবহাওয়া
৩:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে জুতার কারখানায় আগুন

রাজধানীতে জুতার কারখানায় আগুন

আগুন

বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরা থানা এলাকার রাজমহল সিনেমা হলের পাশে একটি টিনশেড ভবনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৫০ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুপুর ১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানান। শাহজাহান শিকদার জানান, একটি টিনশেড ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস খবর পেয়েছে দুপুর ১টা ৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১টা ২৪ মিনিট। এরপর ৪ টি ইউনিট পাঠানো হয়। পোস্তগোলা থেকে আরও ২টি এবং হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি দুর্ঘটনাস্থলে যায়।

পরে দুপুর ১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উদ্ধারকাজ শেষে বিস্তারিত বলা যাবে জানান তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা