28 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » একদিনে বুস্টার ডোজ নিলেন ৫৫৩৭৮ জন

একদিনে বুস্টার ডোজ নিলেন ৫৫৩৭৮ জন

টিকার অসমতা কমাতে সেপ্টেম্বর পর্যন্ত বুস্টার ডোজ স্থগিত চায় ডব্লিওএইচও

বিএনএ, ঢাকা : গত ২৮ ডিসেম্বর থেকে দেশে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ৭ লাখ ৪১ হাজার ২৬৫ জন বুস্টার ডোজ নিয়েছেন। রাজধানীসহ সারাদেশে সোমবার দেওয়া হয়েছে ৫৫ হাজার ৩৭৮ জনকে বুস্টার ডোজ।

সোমবার ( ১৭ জানুয়ারি ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।

স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১২ হাজার ১৬ জনসহ ঢাকা বিভাগে ২০ হাজার ৮৮২ জন, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৪১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৩৬৩ জন, রাজশাহী বিভাগে ৫ হাজার ৩৬ জন, রংপুর বিভাগে ৬ হাজার ৬৩৭ জন, খুলনা বিভাগে ৭ হাজার ৬৩৪ জন, বরিশাল বিভাগে ২ হাজার ৩২৩  জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৯৮৫ জন বুস্টার ডোজ নিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি