20 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে শুরু হচ্ছে ডিসি সম্মেলন

আজ থেকে শুরু হচ্ছে ডিসি সম্মেলন

আজ থেকে শুরু হচ্ছে ডিসি সম্মেলন

বিএনএ, ঢাকা : আজ থেকে জেলা প্রশাসকদের (ডিসি) বহুল প্রতীক্ষিত বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিড-১৯-এর নতুন ঢেউয়ের কারণে এই সম্মেলন ইতিমধ্যেই পাঁচদিন থেকে কমিয়ে তিনদিন করা হয়েছে এবং তা মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষের পরিবর্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে মাত্র ১৫টি মন্ত্রণালয়ের ১৫ জন মন্ত্রী ও সচিবকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও, সম্মেলনে যোগদানের আগে ডিসিদেরকে তার গানম্যান, ড্রাইভার এবং সঙ্গীদের সাথে আরটিপিআর পরীক্ষা করতে বলা হয়েছে, তিনি যোগ করেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান যে, এখন পর্যন্ত দুই বিভাগীয় কমিশনার এবং পাঁচজন ডিসি কোভিড -১৯ পজিটিভ হয়েছেন।

তারা রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসি।

করোনাভাইরাসের নতুন ঢেউয়ের পটভূমিতে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁরা কোভিড -১৯ বিবেচনা করে সম্মেলন স্থলটি ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানান্তরিত করেছেন এবং ৭শ’ জনের ধারণক্ষমতা থাকলেও মাত্র ৬৪ জন লোককে অনুষ্ঠানস্থলে যেতে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এই সম্মেলনে অনেক মন্ত্রণালয়কে বিভিন্নভাবে স্থান দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সন্ধ্যায় ভার্চুয়ালি ভাষণ দেবেন এবং বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতির ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা রয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা