22 C
আবহাওয়া
৮:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ট্রেন

বিএনএ, ঢাকা: বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর কাওরান বাজার এলাকায় এফডিসি ক্রসিংয়ে রেললাইন অবরোধ করেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এর দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে বকেয়া বেতনের দাবিতে ঢাকার এফডিসি ক্রসিংয়ে রেলপথ অবরোধ করেন রেলের অস্থায়ী কর্মচারীরা। ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুপুর ১২টা ৪৫ মিনিটের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রথমে কিশোরগঞ্জ এক্সপ্রেস কমলাপুর প্ল্যাটফর্ম ছেড়ে গেছে।

রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, কর্মচারীরা অবরোধ তুলে নেওয়ায় এখন রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

রেললাইন অবরোধের ফলে কমলাপুর থেকে বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়ে গেছে। এর মধ্যে অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি বিকেল ৩টার পর ছেড়ে গেছে। রাজশাহী কমিউটার দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখনো ছাড়েনি।

এদিকে কমলাপুর রেলস্টেশন ঘুরে অতিরিক্ত যাত্রীদের চাপ দেখা গেছে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, শীতকাল ও ডিসেম্বরে ছুটি সব মিলিয়ে কিছুদিন ধরে যাত্রীদের চাপ কিছুটা বেশি।

এর আগে অবরোধ করা শ্রমিকরা জানান, গত পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ী করার দাবিতে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বারবার বৈঠক করেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা এই অবরোধ কর্মসূচি দেন।

আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বকেয়া বেতন দেওয়া হবে, কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে বৃহস্পতিবারের মধ্যে বেতন না পেলে ২২ ডিসেম্বর আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, তাদের যেখান থেকে বেতন দেওয়া হয়, সেই বরাদ্দ না থাকার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা