26 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী সোহাগ গ্রেপ্তার

শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী সোহাগ গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ সহযোগী ও ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি আনিসুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আনিসুর রহমান সোহাগকে পল্টন থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক ও আমির হোসেন আমুর সঙ্গে বেশ সখ্যতা ছিল আনিসুর রহমান সোহাগের। সেই প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি।

 

অভিযোগ আছে, হাফিজুর রহমান লিকুর সব অবৈধ সম্পদের দেখভালের পাশাপাশি নগদ টাকাও গচ্ছিত রয়েছে সোহাগের কাছে। এছাড়াও, তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতিসহ বহুমুখী প্রতারণারও অভিযোগ রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের