31 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-১৮ আসনে জি এম কাদেরের স্ত্রী

ঢাকা-১৮ আসনে জি এম কাদেরের স্ত্রী

জাতীয় পার্টির (জাপা) শেরীফা কাদের

ঢাকা:  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-১৮ আসন একটি। রাজধানীতে জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয়া একমাত্র আসন।

এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরের জন্য  থেকে প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ।

রোববার (১৭ ডিসেম্বর) এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত চিঠি দিয়েছে দলটি।

গত ৪ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-১৮ আসনের বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন। তারমধ্যে জাতীয় পার্টির (জাপা) শেরীফা কাদের ও আওয়ামী লীগের হাবিব হাসানের নাম ছিল।

ফলে ঢাকা-১৮ আসনে চূড়ান্ত প্রার্থী থাকছেন জাতীয় পার্টির (জাপা) শেরীফা কাদের, কল্যাণ পার্টির দয়াল কুমার বড়ুয়া, বিএনএফের আবুল কালাম আজাদ, এনপিপির জাকির হোসেন ভূইয়া, জাকের পার্টির শরীফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন ও খসরু চৌধুরী।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন।

এ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন এবং পরবর্তীতে হাবিব হাসান এমপি ছিলেন।
বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর