25 C
আবহাওয়া
৩:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » লড়াই টিকিয়ে রেখেছেন সাকিব-মিরাজ

লড়াই টিকিয়ে রেখেছেন সাকিব-মিরাজ

লড়াই টিকিয়ে রেখেছেন সাকিব-মিরাজ

বিএনএ, ক্রীড়াডেস্ক : বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৫১৩ রানের। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। স্বীকৃত ব্যাটারদের শেষ জুটি সাকিব আল হাসান আর মেহেদি মিরাজ চট্টগ্রাম টেস্টে লড়াই টিকিয়ে রেখেছেন পঞ্চম ও শেষ দিন পর্যন্ত।

৬ উইকেট হারিয়ে ২৭২ রান করে পঞ্চম দিনে মাঠে নামবে তারা। এর আগে প্রথম ইনিংসে ৪০৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৫৮ রানে ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৫০ রানে।  কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ।

এদিনও দুই উদ্বোধনী ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেন খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। দুজনের কল্যাণে ভারতের বিপক্ষে প্রথম শত রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ।

১৫ ইনিংস পর হাফ সেঞ্চুরি পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু এই ব্যাটার শেষ অবধি ধরে রাখতে পারেননি ধৈর্য। উমেশ যাদবের অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালান তিনি। ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নেন ঋষভ পন্থ। ৭ চারে ১৫৬ বলে ৬৭ রান করে আউট হন এই ব্যাটার।

এরপর ক্রিজে এসে বেশিক্ষণ স্থায়ী হননি ইয়াসির আলিও। ।লিটন দাস উইকেটে থেকেছেন বেশ কিছুক্ষণ। কিন্তু একটা তাড়াহুড়ো তার মধ্যে ছিল। মেরে খেলতে চাচ্ছিলেন তিনি। শেষ অবধি কাল হয় সেটিই। চা বিরতির মিনিট পাঁচেক আগে ৫৯ বলে ১৯ রান করে কুলদ্বীপ যাদবের বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দেন তিনি।
জাকির হোসেন।

এরপর সেঞ্চুরি তুলে নেন জাকির হোসেন। ভারত ‘এ’ দলের বিপক্ষে দেড়শ ছাড়ানো ইনিংস খেলে ভারতের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পান তিনি। অভিষেক ম্যাচে এসেও পেয়ে গেছেন সেঞ্চুরি। প্রথম টেস্টে সেঞ্চুরি এ নিয়ে হলো চতুর্থবার।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!