27 C
আবহাওয়া
৫:১৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বুস্টার ডোজ দেয়ার তারিখ ঘোষণা,অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্বরা

বুস্টার ডোজ দেয়ার তারিখ ঘোষণা,অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্বরা

বুস্টার ডোজ দেয়ার তারিখ ঘোষণা

বিএনএ মানিকগঞ্জ: আগামি রোববার সারাদেশে একযোগে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথমে সম্মুখসারির যোদ্ধারা তা পাবেন-জানিয়ে মন্ত্রী বলেন, সেই তালিকায়  ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বয়স্করা রয়েছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক  অনুষ্ঠানে এসব কথা জানান জাহিদ মালেক।

সে সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেয়া হবে। বুস্টার ডোজ দেয়ার যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে। এই বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। বুস্টার ডোজ দেয়ার তালিকা তৈরি করা হচ্ছে। সুরক্ষা অ্যাপ আপডেটের কার্যক্রম চলমান রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই। এখন সাত লাখ ফাইজার ভ্যাকসিন হাতে আছে। আগামি মাসে আরও দুই কোটি ভ্যাকসিন আসবে। সব মিলিয়ে দেশে এখন পৌনে পাঁচ কোটি ভ্যাকসিন রয়েছে বলে জানান তিনি।

জাহিদ মালেক বলেন, দেশে এ পর্যন্ত সাত কোটি সিঙ্গেল ডোজ এবং সাড়ে চার কোটি ডাবল ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। সবমিলিয়ে ১২ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক আবদুল লতিফ, পৌর মেয়র রমজান আলী প্রমুখ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা