28 C
আবহাওয়া
৫:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

লোহাগাড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

লোহাগাড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: লোহাগাড়ার ইউপি সদস্য জিয়াবুল হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিয়াজ পণ্ডিত পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানিয়েছে, গত ২ আগস্ট আমিরাবাদ রাজঘাটা থেকে বটতলি স্টেশনে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ১৬৮ জনকে আসামি করে থানায় মামলা করেন মোহাম্মদ শাহজাহান নামের এক ব্যক্তি।
ওই মামলার ৮২ নম্বর আসামি জিয়াবুল হোসেন। তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

লোহাগাড়া থানার পুলিশ কর্মকর্তা আব্দুল মোমেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য জিয়াবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা