27 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

বিএনএ, বাহ্মণবাড়িয়া : ঘূর্ণিঝড় মিধিলের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে গাছ উপড়ে পড়ার প্রায় দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-নোয়াখালী ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে রেললাইনে পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভেঙে পড়া গাছটিকে সরাতে সক্ষম হন রেলওয়ের মেরামতকারী দলের সদস্যরা। রাত সোয়া ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

গাছ ভেঙে পড়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে আটকা পড়েছিল।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর সব ট্রেন গন্তব্যে রওনা হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার শাকির জাহান।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ