22 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে যাত্রীবাহি বাসে মিললো সাড়ে ৫ কেজি হেরোইন

কক্সবাজারে যাত্রীবাহি বাসে মিললো সাড়ে ৫ কেজি হেরোইন


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার সদরের ঝিলংজা বাংলাবাজার এলাকায় মহাসড়ক থেকে যাত্রীবাহী বাস থেকে বিজিবি উদ্ধার করেছে ৫ কেজি হিরোইন। কুষ্টিয়া থেকে কক্সবাজারে আসা যাত্রীবাহী বাস তল্লাশী করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে মালিকবিহীন এসব হেরোইন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা যায়, কুষ্টিয়া থেকে একটি হেরোইনের চালান কক্সবাজারের দিকে আসছে। ওই সংবাদে শুক্রবার সকালে বাংলা বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। পরে কুষ্টিয়া থেকে আসা একটি বাসে তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!