33.1 C
আবহাওয়া
১১:২২ পূর্বাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » মিধিলির তাণ্ডবে সন্দ্বীপে প্রাণ গেল বৃদ্ধের

মিধিলির তাণ্ডবে সন্দ্বীপে প্রাণ গেল বৃদ্ধের

মিধিলির তাণ্ডবে সন্দ্বীপে প্রাণ গেল বৃদ্ধের

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে গাছের ডাল ভেঙ্গে পড়ে মো. আবদুল ওহাব (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত আবদুল ওহাব উপজেলার মগধরা ৫ নম্বর ওয়ার্ডের হানিফ মাঝির বাড়ির মৃত কালামিয়ার ছোট ছেলে।

আরও পড়ুন: মিধিলি কেড়ে নিল মিরসরাইয়ের মুনতাহার জীবন

স্থানীয়রা জানায়, আবদুল ওহাব নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাওয়ার পথে প্যালিশ্যার বাজারের পূর্ব পাশে রাস্তায় একটি গাছের ডাল ভেঙ্গে তার মাথার ওপর পড়ে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দেবে না ভারত