32 C
আবহাওয়া
৪:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » স্ত্রীর প্রথম স্বামীকে কুপিয়ে মারল দ্বিতীয় স্বামী

স্ত্রীর প্রথম স্বামীকে কুপিয়ে মারল দ্বিতীয় স্বামী

তালাক দেয়ায় প্রথম স্বামীকে কুপিয়ে মারল দ্বিতীয় স্বামী

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় দ্বিতীয় স্বামীকে তালাক দেয়ায় প্রথম স্বামী ফখরুল ইসলাম (৪২) নামে একজনকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এসময় নিহতের স্ত্রী  আকলিমা খাতুন (৩৫) আহত হয়েছেন। এই ঘটনার পর দ্বিতীয় স্বামী রাজিব মিয়া (৪০) পলাতক রয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দিবাগত  রাত তিনটার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাবগ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের ফজলুল হকের ছেলে। ঘাতক রাজিব মিয়া জেলার ত্রিশাল উপজেলার ছাত্তার মিয়ার ছেলে। নিহত ফকরুল ইসলাম আহত আকলিমা খাতুনের প্রথম স্বামী ও রাজিব মিয়া দ্বিতীয় স্বামী বলে জানিয়েছে পুলিশ।

ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত ফখরুল ইসলাম আকলিমা খাতুনের প্রথম স্বামী। বেশ কিছুদিন আগে আকলিমা ফখরুলকে ছেড়ে রাজিব মিয়াকে বিয়ে করে সংসার শুরু করেন। তবে, তাদের মাঝে বনিবনা না হওয়ায় রাজিব মিয়াকে তালাক দিয়ে ফখরুল ইসলামের কাছে চলে যান আকলিমা খাতুন। পরে রাজিব মিয়া অনেক চেষ্টা করেও ফেরাতে পারেনি।

ঘটনার দিন রাত আড়াইটা থেকে ৩ টার মধ্যে রাজিব তাদের বাড়িতে এসে ফখরুল ইসলাম ও আকলিমাকে ডেকে তুলে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. মোস্তাফিজুর রহমান বলেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাজিব মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত