31 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জাবিতে ২৯ বাস আটক

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জাবিতে ২৯ বাস আটক

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জাবিতে ২৯ বাস আটক

বিএনএ, জাবিঃ রাজধানীর মিরপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে হাফ ভাড়া নিয়ে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে ইতিহাস পরিবহনের ২৯ টি বাস আটক করেছেন জাবির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে পরিবনের বাস আটক করেন তারা। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মামুনুর রেজা। তিনি বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।

ভুক্তভোগী মামুনুর রেজা জানান,বুধবার (১৬ নভেম্বর) সকাল আট টায় ক্যাম্পাসে আসার জন্য মিরপুর ১০ এ ইতিহাস বাসে উঠেন।বাসে উঠার আগেই দরজায় লাল একজন থামিয়ে দিয়ে আমাকে টিকেট নিতে বলে এবং টিকিট ছাড়া গাড়িতে উঠতে দিবেনা। স্টুডেন্ট বলার পরে ওনি আমাকে ৩২টাকার টিকেট ধরিয়ে দেয়।যেখানে সচরাচর ২০-২৫ টাকায় ক্যাম্পাসে আসি ।৩২টাকা ভাড়ার বিষয়ে প্রতিবাদ করলে ওনি জাহাঙ্গীরনগরের ছাত্র শোনা মাত্র আজ তোদের পাইছি বলে কলার ধরে বাস থেকে নিচে নামিয়ে ধাক্কা দিয়ে মারতে শুরু করে।অকথ্য ভাষায় ভার্সিটি নামে খারাপ কথা বলে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীকে মারধরে অভিযুক্ত মিরপুরের লাইনম্যান রাব্বির দ্রুত শাস্তি নিশ্চিত করা। ইতিহাস বাসের এক চালকে রুবেল মিয়া বলেন,’ আমাদের ২৯ টি বাস আটকে রেখেছে৷ শুনেছি মিরপুরের লাইনম্যান রাব্বি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে৷ বাস কখন ছাড়বে জানি না। তবে শুনেছি মালিকপক্ষ আসছে৷ ‘

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবল বলেন,’ যে মারধর করেছে সে শাস্তি পাওয়ার যোগ্য। আমরা বিষয়টা পর্যবেক্ষণে রাখছি।মালিকপক্ষ আসছে। তারা পথে আছে। তারা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মালিকপক্ষ বসে এটার সমাধান করা হবে।

বিএনএ/সানভীর, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী